প্রকাশিত: ০৪/০১/২০২১ ৯:৪২ এএম , আপডেট: ০৪/০১/২০২১ ৯:৪৪ এএম

শ.ম.গফুর,উখিয়া::

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত সাদ্দাম হোসেন নামের এক কোরআনের হাফেজ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে।

২ জানুয়ারী ছুরিকাঘাতের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারী দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা য়ায় সাদ্দাম।নিহত সাদ্দাম হোসেন উখিয়ার কুতুপালং ধইল্যাঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

সাদ্দামের পিতা আমির হোসেন বলেন, আমার ছেলে একজন কোরআনে হাফেজ। শনিবার (২ জানুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে ধইল্যাঘোনা মসজিদের সামনে একই এলাকার আবদুল ওহাবের বখাটে ছেলে সন্ত্রাসী মুসলিম উদ্দিন হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় শনিবার (২ জানুয়ারি) খুনি মুসলিম উদ্দিনকে আসামী করে থানায় একটি অভিযোগও দায়ের করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দামকে ছুরিকাঘাত করা হয়েছে। আমি এই ঘটনায় জড়িত মূলহোতা খুনি মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন,অভিযোগ পেয়েছি।আসামী গ্রেফতারে পুলিশী চেষ্টা চলছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer