প্রকাশিত: ২৭/০৬/২০২২ ২:৩৩ পিএম

মোঃ শহিদ, উখিয়া।
উখিয়ার মাদক কারবারী ও বিজিবির মধ্যে গোলাগুলির পর মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত ১১ টার দিকে।

সোমবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদি হোসাইন কবির।

তিনি জানান, উখিয়ার
পালংখালী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কাষ্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জানমাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা কাঁটাতার অতিক্রম করে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...