প্রকাশিত: ১৩/০২/২০২১ ১১:০৭ এএম

নিজস্ব প্রতিবেদক::
সড়কে অবৈধ ডাম্পার গাড়ির বেপরোয়া গতিতে প্রতিদিন ঝরছে তরতাজা প্রাণ। গত (বুধবার) কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া (পালং গার্ডেন) এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নিহত হন উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর মোঃ শাহ রেজা। এ ঘটনার পর থেকে সকলের বিবেক নাড়া দেয়। কেউ প্রকাশ্যে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ ডাম্পার মালিক ও মাটি ও বালি পাচারকারি সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। এনিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে।

এরপরেই টনকনড়ে উখিয়া উপজেলা প্রশাসনের। অবৈধ ডাম্পারের বেপরোয়া গতি থামাতে গভীর রাতে ছদ্মবেশে মাঠে নামে প্রশাসন।

শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিএনজি গাড়িতে করে নির্ঘুম রাত কাটিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

এসময় চালকসহ ৩টি অবৈধ ডাম্পার আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী
অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, যারা অবৈধভাবে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে এ অভিযান।গতরাতে ফলিয়াপাড়া, তাজনিমারখোলা, ভালুকিয়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ তিনটি ডাম্পার আটক করা হয়েছে। আটক ডাম্পারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

তিনি আরও বলেন, অবৈধ ডাম্পার মালিক ও মাটি পাচারকারি এবং বালি উত্তোলনকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এ অভিযান থেকে রেহায় পাবে না এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer