প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাবর্তী গাড়ীসহ ৫ পাচারকারী কে আটক করেছে।জানা যায়, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের এর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এস আই খাজা মাঈন উদ্দিন ও সহকারী উপ- পরিদর্শক মোঃ সাজ্জাদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো – ঘ ১৩ – ৫৯২৩ নাম্বারের ঊপর – সঁষঃর া৬ ৩০০০ গাড়ীটি ইয়াবার বৃহত্তর চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে উখিয়া সী- লাইন কাউন্টারের সামনে পৌছলে গাড়ীটি গতিরোধ করে তল্লাসি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৫ পাচারকারী কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃতরা হলেন ঢাকা রাজবাড়ী এলাকার বানীবাহ গ্রামের মোঃ আকরামের ছেলে রুবেল মিয়া (২৫), কক্সবাজার উত্তর রুমালিয়ার ছড়া গ্রামের মোঃ ইলিয়াছের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮), জামাল পুর জেলার ছুটিয়ার পাড়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে তাছলিমা ইয়াছমিন (২৩) ঢাকা মিরপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী নাসরিন বেলী (২৬) ও সাহিদা বেগম (৪৫) কে আটক করে।উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer