প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৫:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩০ এএম

রফিক মাহমুদ,উখিয়া:;

উখিয়ায় পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দীনেশ বড়ুয়াকে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

১২ মার্চ সোমবার বেলা ১২টায় উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের আদালত জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের উদয় বড়ুয়ার পুত্র দীনেশ বড়ুয়া (৪০) কে স্কুল শিক্ষিকা কে ইভটিজিং করার দায়ে ৬ মাসের কারাভোগের আদেশ দিয়েছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, দন্ডিত দীনেশ বড়ুয়া ওই স্কুল পরিচালনা কমিটির একজন নির্বাচিত সভাপতি।

তার সাথে শিক্ষিকাদের মধ্যে স্কুলের আর্থিক খরচে অনিয়মের হিসেব নিয়ে মনোমালিন্য চলে আসছে দীর্ঘদিন থেকে।
স্কুল শিক্ষিকা মাসিকা বড়ুয়া জানান, গত ১১ ফেব্রুয়ারী বেলা ১০টায় স্কুল চলাকালিন সময়ে স্কুল উঠানের নলকুপে দীনেশ বাবু উদিলা গায়ে গোসল করছিল। এ সময় দীনেশকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে নিজের লুঙ্গি উঠিয়ে শালিনতা ভঙ্গ সহ ইভটিজিংয়ের মত ঘটনা ঘটায়।

এ ঘটনায় ক্ষুব্দ হয়ে পাইন্যাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer