প্রকাশিত: ১৪/০২/২০২০ ৩:৪৮ পিএম
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান

নিজস্ব প্রতিবেদক ::

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান

ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসছেন তিনি। এই সফরে শ্রমবাজার বিষয়ে বৈঠক ও রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এবং আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক।

যদিও এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছিলেন, ২৪ তারিখে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রপের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সেই বৈঠকে আসছেন না মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।

২১ ফেব্রুয়ারিও দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় এমএফসি’র কর্মসূচিসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এম কুলাসেগারানের।

এবং ২২ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন এম কুলাসেগারান। বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলেও একটি সূত্রে জানা গেছে। বিশেষ করে অভিবাসন ব্যয় এবং কোন পদ্ধতিতে কতোগুলো রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে সে বিষয়টি বৈঠকে চুড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি প্রবাসী ক্যলাণ মন্ত্রণালয়ে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। ছয় দিনের এই সফর শেষ করে ২৪ তারিখ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন মন্ত্রী এম কুলাসেগারান।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer