মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৩/১০/২০২২ ৭:২৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় উখিয়া উপজেলা শহিদ মিনার থেকে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে র‌্যালি শুরু হয় এবং সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়৷

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসাইন সজিব এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নারী ভাইস চেয়ারম্যান কামরুনেসা বেবী, উখিয়া থানার উপ পরিদর্শক মোঃ মতিউর রহমান প্রমুখ৷

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...