প্রকাশিত: ২৬/০৩/২০১৮ ২:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অর্ধডজন মামলার পলাতক আসামী শফিউল আলম (৩২) কে আটক করেছে। সোমবার (২৬ মার্চ) সকালে সোনার পাড়া বাজার হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া মোনাফ মার্কেট এলাকার মৃত মছন আলীর পুত্র।
জানা যায়, ইনানী পুলিশ ফাঁড়ীর এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকে আটক করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে নাশকতা, গাড়িভাংচুর, চাদাবাজী, সরকারী গাছ কর্তন সহ অর্ধডজন মামলা রয়েছে। মামলা নং হচ্ছে যথাক্রমে সিআর ৭৯,৬০,৫১, জিআর ৫২ ও ১৬৫৭। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী জারি করে।
এদিকে তিনি দীর্ঘদিন ধরে অর্ধডজন মামলা মাথায় নিয়ে পলাতক ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে তিনি।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer