প্রকাশিত: ১০/০৪/২০২১ ৪:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সাহায্য সংস্থা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

প্রতি পরিবারকে ১ মাসের জন্য বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল সহ ১৮ প্রকারের পণ্য।

শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ স্থানীয়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর পূর্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩০০ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয় সিজেডএম-এর উদ্যোগে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ও সিজেডএম’র প্রকল্প সমন্বয়কারী সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ অনেকে।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বালুখালীর ৪টি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় ১২৬ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer