প্রকাশিত: ২৪/০৭/২০২১ ১:৩৪ পিএম
উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান/ ছবি: ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ,উখিয়া:

উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান/ ছবি: ইমরান আল মাহমুদ

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুমখাঁ বউবাজার এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার(২৪ জুলাই) সকাল ১১টায় ঢেউটিন,নগদ টাকা ও খাদ্য সহায়তা নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন দত্ত জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে বাড়ির সব ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন দত্তের পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন,নগদ ৬হাজার টাকা,খাদ্য সামগ্রী,তৈজসপত্র ও অন্যান্য সহায়তা প্রদান করি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে এবং পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে স্বপন দত্তের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম, স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে স্বপন দত্তের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer