উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ১০:৫১ এএম , আপডেট: ৩০/০৯/২০২২ ১০:৫১ এএম

উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।

তিনি বলেন,“ উখিয়া ও দেশের অন্যান্য অংশে ভোর ৪টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়।”

তবে এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি বলে মনে করা হয় এবং এটি ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।

এর আগে, শুক্রবার ভোরে মিয়ানমারে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ইএমএসসি-এর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...