প্রকাশিত: ০৬/০৪/২০২১ ৭:১৩ পিএম

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিয়ার-ইয়াবা ও মোটর সাইকেলসহ উখিয়ার হলদিয়া পালংয়ের ৩জন মাদক কারবারীকে আটক করেছে।

সূত্র জানায়,৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিয়ানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা ইন্টারন্যাশনাল এমিউজম্যান পার্ক এন্ড রিসোর্টের সামনে প্রধান সড়কে তল্লাশী চালায়। কিছুক্ষণ পর ৩জন আরোহী নিয়ে একটি মোটর সাইকেল চেকপোস্টের সামনে আসে।

র‌্যাব-১৫ এর সদস্যরা তল্লাশী করতে যাওয়ার সময় মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের পাগলির বিলের নুরুল আলমের পুত্র সৈয়দুল হক (২৭), মরিচ্যার কাদির হোসনের পুত্র মোঃ সালাহ উদ্দিন (২৫) এবং পাগলির বিলের মোহাম্মদ হোসনের পুত্র আহমদ কবির (৩৬) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে। পরে বস্তা তল্লাশী করে ১৭ক্যান বিদেশী বিয়ার, সৈয়দুল হকের ট্রাইজারের ভেতর হতে ২৩০ পিস ইয়াবাসহ মোটর সাইকেলটি জব্দ করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ার,ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃতদের রামু থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer