প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ৮:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠকে বয়োবৃদ্ধকে হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ হামলায় রবিস আহমদ নামের এক দিন মজুর গুরুতর আহত হয়েছে, আহতদের পরিবার স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে দায়ী করেছেন।
এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে রবিস আহমদ (৫৮) ও তার ভাই মৌলভী হোসেনের মধ্যে বসতভিটা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার হলদিয়ালং ইউনিয়ন পরিষদে উক্ত বিরোধ নিষ্পত্তি জন্য সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় চেয়ারম্যান বিচার নিষ্পত্তি করে উভয় পক্ষকে চলে যাওয়ার জন্য বলিলে রবিস আহমদ, তার বোন রাবেয়া বেগম(৪৬)চলে যেতে চাইলে হঠাৎ চেয়ারম্যান শাহ আলম এবং মেম্বার মনজুর উঠে রবিসকে বেত্রাঘাত করিলে গুরুতর আহত হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাঁর বোন রাবেয়া তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসে।
কর্তৃব্যরত ডাক্তার তাঁর অবস্থা বেগতিক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। হলদিয়া বনবিটের হেডম্যান আবুল কাশেম বলেন,চেয়ারম্যান এবং মেম্বার অন্যায় ভাবে আমার সামনে তাঁকে লাঠি দিয়ে আঘাত করেছে। সে আমার একজন ভিলিজার। আমি এর সুস্থু বিচার দাবী করছি।
এব্যাপারে জানার জন্য হলদিয়া ইউপি চেয়ারম্যান শাহ আলমের নিকট বারবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer