প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৮:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৪ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের সম্ভবনাময় তরুন গীতিকার সোহেল মাহমুদের লেখায় “চোখের তারায় রাখবো-উজাড় করে ভালবাসব” শিরোনামের রোমান্টিক ধাঁচের এ গান গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ ও ক্লোজআপ ওয়ান তারকা লিসা।
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সংগীত প্রতিষ্টান টিএইচটি মিউজিক বিডি এর ইউটিউব চ্যানেল থেকে ১৪ ফেব্রুয়ারী আনুষ্টানিক ভাবে গানটি বের করা হয়। চোখের তারায় রাখবো… এই শিরোনামে গানটির সুর দিয়েছেন সংগীত জগতের উদিয়মান সুরকার অভি আকাশ ও সংগীত পরিচালনায় ছিলেন প্রতিভাবান সংগীত পরিচালক রেজওয়ান শেখ।
সম্পূর্ন রোমান্টিক এ গানটি বের হওয়ার সাথে সাথে ব্যাপক সাড়া সহ সংগীত প্রেমিকদের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছেন। ঃযঃ গঁংরপ ইউ ুড়ঁঃঁনব ঈযধহহবষ এ সার্চ করলে সহজে এই গানটি শোনা যাবে।
উখিয়ার সন্তান সম্ভবনাময় তরুন গীতিকার সোহেল মাহমুদের লেখায় প্রথম গানটি দেশের সেরা সংগীত শিল্পী কাজী শুভ ও ক্লোজ আপ ওয়ান তারকা লিসা দ্বৈত ভাবে কন্ঠ দেওয়ায় তিনি অসাধারন উৎসাহ পেয়েছেন। গীতিকার সোহেল মাহমুদ বলেন, তার লেখায় চোখটা সরিয়ে মুখটা লুকিয়ে এবং শূন্য শিরোনাম সহ বেশ কয়েকটি গান জনপ্রিয় শিল্পীর কন্ঠে খুব শীঘ্রই বের হচ্ছে।
এ ছাড়া ও তার লেখায় প্রথম গ্রন্থ “বিষাদে নীল চার পাশ” ঢাকা বই মেলায় বের হয়েছে। দাঁড়ি কমা প্রকাশনী নামক একটি প্রকাশনা প্রতিষ্টান এ বইটি বের করে।

পাঠকের মতামত

Single Page Footer