প্রকাশিত: ২০/০৩/২০১৮ ২:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার গহীন অরণ্য থেকে ধারালো অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৯ মার্চ) দিনগত মধ্যরাতে কুতুপাংয়ের গহীন অরণ্যের মধুরছড়া ক্যাম্প থেকে দু’টি রাম দা, দু’টি কিরিচ, তিনটি ছোট দা ও চারটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-বি জোনের ব্লক ১-২ এর বাসিন্দা মৃত রফিকের ছেলে করিম (৪৬), একই ক্যাম্পের ব্লক এএ-বি’র মৃত হাবিবুল্লাহর ছেলে আমিন (২৬), একই ব্লকের নুর মোহাম্দদের ছেলে শাকের (২০), ব্লক ই-১ (নতুন)’র মৃত নুর আলমের ছেলে রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে নূর ইসলাম (২৬)।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়ির সহকারী পরিচালক (মিড়িয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান এক সংবাদ বিঙ্গপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ে করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer