প্রকাশিত: ২৯/০৪/২০২১ ৮:৫৩ এএম

উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ১৪ এপিবিএন।

২৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক এবং ১ জন স্থানীয় সিএনজি চালক।

তারা হলো- ক্যাম্প-১৩ ব্লক-এ/১ এর মৃত নূর আলম ও হাসিনা বেগমের পুত্র নূর কালাম ওরফে কালা মিয়া (৩৫),ক্যাম্প-২৫ ব্লক-ডি/৬ এর মোঃ ইমান হোসেন ও সেতারা বেগমের পুত্র মোঃ ইলিয়াস (২১) এবং টেকনাফ সদরের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়ার মৃত সুলতান আহমেদ ও মৃত শামসুন্নাহারের পুত্র মোহাম্মদ আলম (৩৫)।

১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে আটকৃতদের দেহতল্লাশি করে ৫ হাজার পিস এবং ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,আটকৃত আসামীদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।পাশাপাশি একটি নিয়মিত মামলাও রজু করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer