মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৮/০৯/২০২২ ১১:১৯ পিএম

উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে সালেহ আহমেদ (১৮৮৫৭) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত ২১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সালেহ আহমেদ-কে উখিয়া উপজেলার এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়।

উখিয়ায় নতুন নিয়োগ পাওয়া এসি ল্যান্ড সালেহ আহমেদ কুমিল্লা জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি নোয়াখালী জেলায়। নতুন নিয়োগ পাওয়া এসি ল্যান্ড সালেহ আহমেদ উখিয়ার বিদায়ী এসি ল্যান্ড মোঃ তাজ উদ্দিন এর স্থলাভিষিক্ত হবেন।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer