প্রকাশিত: ০২/১০/২০২০ ১১:২৩ পিএম , আপডেট: ০২/১০/২০২০ ১১:৩০ পিএম

কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে দুইজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।
আটকরা হল মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরীর কারিগর।
র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকরা মধুরছড়ার গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকালে মধুরছড়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।
“ পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ”
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা মহেশখালী থেকে এসে মধুরছড়া গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরী এ কাজ চালিয়ে আসছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer