প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ৩:২৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
চাঁদপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে শহরের কাচাকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল।
পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মডেল থানার টহল দল শহরের কাঁচাকলোনি এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। এসময় তাদের কাছে ১ হাজার পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন জানান, আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তাঁরা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...