প্রকাশিত: ১১/০৫/২০২০ ৮:০৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমাবার সনাক্ত হওয়া উখিয়া উপজেলার করোনা রোগী জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি গ্রামের ৭০ বয়স্ক একজন পুরুষ।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, উক্ত করোনা রোগী কক্সবাজার জেলা সদর হাসপাতালের মাধ্যমে তার শরীরের স্যাম্পল টেস্ট করতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠিয়েছিলেন।

ডা. রঞ্জন কুমার বড়ুয়া আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, পুলিশ সহ উক্ত করোনা রোগীর বাসায় যাওয়ার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। করোনা রোগীর বাড়িতে গিয়ে তার বাড়ি ও চলাচল এরিয়া লকডাউন (Lockdown) করে দেওয়া হবে। করোনা রোগীর কেস হিস্ট্রি জেনে ও তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer