প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৬:০৩ পিএম

প্রিয় উখিয়াবাসী
আপনাদের সকল যৌক্তিক দাবীর সাথে উপজেলা প্রশাসন সবসময় একমত।উপজেলা প্রশাসন সর্বদা জনস্বার্থে আপনাদের সহায়তায় কাজ করে যাচ্ছে।শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছি।এনজিও চাকুরীসহ স্থানীয় জনসাধারনকে সহায়তার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি।ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ দৃশ্যমান হচ্ছে।
কিন্তু আপনাদের কর্মসূচি শান্তিপূর্ণ থাকছে না।সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে।মাননীয় মন্ত্রিপরিষদ সচিব স্যারের বড়ভাইকে নিয়ে একটি ছবি আপনার শেয়ার করেছেন।আমি উনার সাথে কথা বলেছি।তিনি ব্যক্তিগত কাজে কোর্টবাজার ছিলেন।কোন পুলিশ সদস্য তাকে আঘাত করেনি বা করতে চায়নি।তিনি মূলত পুলিশ সদস্যকে বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করেছেন।কিন্তু এই ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে,যা কাম্য নহে।

পুনশ্চঃ আপনাদের প্রাপ্ত সিভি জেলা প্রশাসক স্যার বরাবর প্রেরন করা হয়েছে।সেখানে একটি ডাটাবেইজ করা হচ্ছে।পর্যায়ক্রমে সকলকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের চেষ্টা করা হচ্ছে।ইতোমধ্যে দুটি এনজিওর পরীক্ষা উপজেলা প্রশাসনের তত্তাবধানে উখিয়ায় হয়েছে।উখিয়ার চাকুরী প্রত্যাশীদের এতে অগ্রাধিকার দেয়া হয়েছে।।উপজেলা প্রশাসন আপনাদের প্রতি সম্পুর্ন আন্তরিক।আপনাদের কাছ থেকেও দ্বায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।

মো নিকারুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
উখিয়া,কক্সবাজার

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer