প্রকাশিত: ২১/১১/২০২০ ১২:০৪ পিএম

এম ফেরদৌস, উখিয়া:;
কক্সবাজার রামু দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা করে তিন হাজার একশত পঞ্চাশ (৩,১৫০) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত হলেন,উখিয়া রত্নাপালং ইউনিয়ন ( ৯নং ওয়ার্ডের) মৃত মোজাহের মিয়ার পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৫), ও টেকনাফ বাহারছাড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার ফয়সাল আহম্মদ (২৮) পিতাঃ গুরা মিয়া।

শুক্রুবার ( ২০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে র‍্যাফিড একশ্যান ব্যাটালিয়ান এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ কাইম্যারঘোনা নামক স্থানে হোপ হসপিটালের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্দেহজনক এক ব্যাক্তিকে আটক করে দেহ তল্লাশী করলে তার কাছে সংরক্ষিত থাকা পলিথিনের ব্যাগে তিন হাজার একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা প্রায়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ আরো স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer