উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৯/২০২২ ৫:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৩৮ হাজার ইয়াবার বিশাল চালান সহ ‘ইয়াবা সম্রাট’ আলমগীর ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব- ৭। যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ছড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়া থানার জালিয়াপালং এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মো. আলমগীর (৩০), একই উপজেলার আঞ্জুমানপাড়ার আলী মিয়ার ছেলে নজরুল মিয়া (২৬) ও পশ্চিম পালংখালীর আবদুল গফুরের ছেলে মুক্তার আহমেদ (৪২)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘মো. আলমগীর মিয়ানমারের বড় ইয়াবা ব্যবসায়ীদের পরিচয়ের সূত্র ধরে ইয়াবা ব্যবসায় বিনিয়োগ করে একটি সিন্ডিকেট গড়ে তোলে। পরে ওই সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে পালংখালী ইউপি বালুখালী এলাকা দিয়ে ইয়াবার বড় চালান তার ও তার সহযোগীদের বাড়ির মাটির ভেতর পুঁতে রাখে। পরে সেখান থেকে ছোট ছোট চালান বানিয়ে সরবরাহ করে থাকে। এসব কাজে নজরুল মিয়া ও মুক্তারসহ তার সিন্ডিকেটের অন্যান্য আরো সদস্যরা সহযোগিতা করে থাকে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...