প্রকাশিত: ১২/০৪/২০২০ ৭:৪৭ এএম , আপডেট: ১২/০৪/২০২০ ৭:৫০ এএম
ফাইল ছবি

উখিয়া উপজেলার রাজাপালং এলাকা থেকে অবিস্ফোরিত তিনটি স্থলমাইন উদ্ধার করেছে ৩৪ বিজিবি।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলীর পাশ্বর্বতী রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ আমির (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছেন, তিনটি অবিস্ফোরিত মাইনসহ তাকে বাংলাদেশ মিয়ানমার জিরো লাইনের ৩৯ নাম্বার পিলারের দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা তাকে ৩টি মাইনসহ আটক করতে সক্ষম হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার জানান, রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে ওই ৩টি স্থলমাইনসহ তাকে আটক করেছে বিজিবি। মাইনগুলো জিরো পয়েন্টে বসানোর জন্য নেয়া হচ্ছিল বলে এলাকার লোকজনের ধারণা।

এ প্রসঙ্গে কক্সবাজারস্থ বাংলাদেশ ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইনসদৃশ তিনটি বস্তু বহনকারিসহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এই বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো পয়েন্টে স্থলমাইন স্থাপনের অভিযোগ তুলে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি। জানা যায়, পতাকা বৈঠকের মাধ্যমে একাধিকবার মিয়ানমারকে প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি।
সর্বশেষ গত মার্চ মাসের ১১ তারিখেও ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকে স্থলমাইন স্থাপনের বিষয়ে বিজিবি প্রতিবাদ জানিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...