প্রকাশিত: ০২/০৫/২০২১ ৮:৫৩ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের ৩দিন পর শিশুর মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)। নিহত শিশু উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১০ এর বাসিন্দা ছলিম উল্লাহর মেয়ে উম্মে জমিলা (৮)।

শনিবার (১মে) নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম এলাকার ইয়াহিয়া গার্ডেনের আম বাগান হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, গত ২৮ এপ্রিল শিশুটি ৭নং ক্যাম্পের ব্লক-বি/১০ এ অন্য শিশুদের সাথে খেলতে যায়। খেলতে গিয়ে শিশুটি বাসায় ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরের দিন ২৯ এপ্রিল রাতে শিশুটির প্রতিবেশী মোহাম্মদ উল্লাহর ব্যবহৃত ফোনে অজ্ঞাত এক ব্যক্তি একটি বিকাশ নাম্বার থেকে শিশুটিকে খোঁজে বের করে করতে পাঁচ হাজার টাকা দাবী করে। সেই মোতাবেক ৩০ এপ্রিল শিশুটির বাবা উক্ত বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা প্রদান করে। টাকা দেয়ার পরেও শিশুটিকে না পেয়ে শনিবার (১মে) শিশুটির বাবা উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরী করার পর পৌনে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম এলাকায় ইয়াহিয়া গার্ডেনের ভিতরে একটি শিশুর মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে শিশুটির মামা ঘটনাস্থলে যায়। শিশুটির লাশের পাশে তার পড়নের কাপড় দেখে মৃতদেহটি শনাক্ত করেন। পরে উখিয়া নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার ঘটানাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।

এপিবিএন অধিনায়ক আরো জানান, এপিবিএন ইন্টেলিজেন্স টিম বিকাশ নাম্বারটি শনাক্ত করেছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer