প্রকাশিত: ০৯/০৬/২০২২ ৯:২৩ এএম


সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে উখিয়া প্রেসক্লাবের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।

জানা যায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উখিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প, স্কুল-মাদ্রাসা, সরকারি- বেসরকারী প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ,ওষুধি গাছের চারা রোপণের অংশ হিসেবে প্রেসক্লাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে। সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও সচেতন করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাসের) এই বৃক্ষরোপনের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, নির্বাহী সদস্য নুর মুহাম্মদ সিকদার, সদস্য আবদল্লাহ আল আজিজ, শফিউল শাহীন, এম ফেরদৌস ওয়াহিদ ও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) প্রতিনিধি তাজনিন আকতার (প্রকল্প সমন্বয়ক), নার্গিস আশরাফি নুরি (প্রোগ্রাম অর্গানাইজার) শামসুল ইসলাম (প্রোগ্রাম অর্গাইনাইজার) প্রমুখ।

উল্লেখ্য, ইডুকো বাংলাদেশ এর অর্থায়নে মাঠ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer