প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ইয়াবা ব্যবসায় জড়িয়ে এবার আটক হলেন মো.রফিকুল ইসলাম (৪৭) নামে আনসার ব্যাটেলিয়নের এক সদস্য। একইসঙ্গে আটক করা হয়েছে শরণার্থী হিসেবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে থাকা নূর আহমদকে (৫০)।

রোববার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের নগরীর সদরঘাট থানার হোটেল শাহজাহান থেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আনসার সদস্য খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন বলে বাংলানিউজকে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ।

‘১৮ আগস্ট খুলনায় আনসার সদর দফতরে যাবার কথা বলে ছুটি নেন রফিকুল। পরদিন তিনি সরাসরি উখিয়ায় পৌঁছেন। নূর আহমদের সঙ্গে মিলে ইয়াবা সংগ্রহ করে আজ (রোববার) দুপুরে তারা নগরীতে এসে পৌঁছেন। ’ বলেন শামীম আহমেদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (চট্টগ্রাম মেট্রো) তপন কান্তি শর্ম্মা বাংলানিউজকে বলেন, নগরীতে এসে শাহজাহান হোটেলে ২৫০ নম্বর কক্ষ ভাড়া নিয়ে তারা ইয়াবাগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তপন।

এর আগে গত ১৫ আগস্ট চট্টগ্রাম নগরীতে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন কোস্টগার্ডের এক সদস্য।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer