উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/১০/২০২২ ৮:১৯ এএম , আপডেট: ০৭/১০/২০২২ ৮:২০ এএম
নাম বেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বেলাল উদ্দিন (৪১)। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কক্সবাজার জেলার উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেলাল উদ্দিন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তাঁর সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। এ জন্য অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্র বিরোধী পরিকল্পনায় লিপ্ত ছিল বলে দাবি করেছে পুলিশের এই বিশেষায়িত ইউনিট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলাল ও তার অন্যান্য সহযোগীরা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উসকানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। বেলালের মোবাইল ফোনে থাকা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে উল্লেখিত তথ্য সংগ্রহ ও প্রচার করত।

গ্রেপ্তারের সময় অ্যান্টি টেররিজম ইউনিট উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সীম কার্ড জব্দ করেছে। বেলাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...