প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৯:৪২ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পেকুয়া থানার সদ্য বিদায়ী ওসি শেখ মোহাম্মদ আলী।

রবিবার(২৯ মে) তিনি নতুন ওসি হিসেবে উখিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বিচক্ষণতার সাথে কক্সবাজার গোয়েন্দা শাখায় এবং পেকুয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

সদ্য বিদায়ী ওসি আহাম্মদ সনজুর মোর্শেদের স্থলাভিষিক্ত হয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

এদিকে,সদ্য যোগদান করা উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার গোয়েন্দা শাখায় থাকাকালীন মাদকের বড় বড় চালান উদ্ধার করে কক্সবাজারবাসীর প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন নানা পুরস্কারও। তার বিচক্ষণতার এ ধারা যেনো অব্যাহত থাকে সে প্রত্যাশা উখিয়ার সর্বসাধারণের।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer