টেকনাফে রুবি কাউন্সিলারের বাড়ীতে অভিযান; বিপুলপরিমাণ ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নব্বই হাজার পিচ ইয়াবাসহ ...

নিজস্ব প্রতিবেদক::
২ ফেব্রুয়ারি সারাদেশ একযোগে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে রুটিন বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শনিবার দুপুর ১ টায় পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় মিথুনের পক্ষ থেকে শুভ কামনা জানিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের হাতে হাতে রুটিন তুলে দেন।
এসময় উপজেলার উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপালং মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে তারা রুটিন বিতরণ করেন।
পাঠকের মতামত