প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ৮:১১ পিএম

বার্তা পরিবেশক::

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ১০ সেপ্টেম্বর প্রকাশিত
ফলাফলে এবার দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজে পাশের হার ৭৪ দশমিক ২৫ শতাংশ। জানা যায়, এবার উখিয়া কলেজ এর বি.এ, বি.বি.এস, বি.এস.এস ৩টি বিভাগ থেকে মোট ৬৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তৎমধ্যে ২ জন প্রথম বিভাগ সহ মোট ৪৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বলেন, শিক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাশ করলে আরো ভালো ফলাফল করা সম্ভব। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলের কলেজ হিসেবে অধিকাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবারকে আর্থিক যোগদান দিতে গিয়ে নিয়মিত ক্লাশ করাও অনেকের পক্ষে সম্ভব হয় না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার মাধ্যমে জানা যায়, সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এপরীক্ষায় অংশগ্রহণ করে। গড় পাসের হার সারা দেশে ৭৩ দশমিক ৬৬ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nudeg Reg no লিখে 16222 নম্বরে Send করতে হবে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...