প্রকাশিত: ২৯/০৪/২০১৯ ৭:০০ পিএম

’মোবাইলে জুয়া খেলা রোধে উখিয়া উপজেলা প্রশাসনের যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ‘

মাননীয় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার স্যার, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উখিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি,

উখিয়া উপজেলার কোর্টবাজার বিভিন্ন মার্কেট, রুমখাঁ মনির মার্কেট সহ সর্বত্র মোবাইলে সফট্ওয়ারের মাধ্যমে অবাধে চলছে জমজমাট লুডু/কেরকেড়ি জুয়া। এতে করে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজসহ নানা পেশর মানুষ। কম সময়ে মোবাইলে সফট্ওয়ারের মাধ্যমে লুডু এবং কেরকেড়ি নামক জুয়া খেলা মারাত্নক আকার ধারণ করেছে। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে এ জুয়ার ভয়াবহ বিস্তার ঘটেছে। যা কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, উখিয়া উপজেলার অন্তর্গত কোর্টবাজার স্টেশন, বিশেষ করে রুমখাঁ মনির মার্কেটের মাদ্রাসা রোডের কয়েকটি দোকানে জমজমাট ভাবে চালানো হচ্ছে এই আধুনিক জুয়া খেলা। জমজমাট এই লুডু/ কেরকেড়ি নামক জুয়ায় ছাত্র ও যুব সমাজ নষ্টের পথে যাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা ছাত্র সমাজ এবং যুব সমাজ বিপথগামীতা রোধে দ্রুত এসব জুয়া বন্ধের আহবান জানান।

সচেতন এক ব্যক্তি বলেন, মোবাইল জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। নাম প্রকাশ না করার অনিচ্ছুক রুমখাঁ মনির মার্কেটের এক ব্যবসায়ী বলেন, আমাদের এলাকার কিছু বকাটে যুবকের কারণে মোবাইলে লুডু/কেরকেড়ি নামক জুয়া খেলায় যুবসমাজ এবং ছাত্রসমাজ ধ্বংসের পথে হাটছে, এই মারাত্নক কায়দায় জুয়ার টাকা জোগাড় করতে জুয়াড়িরা প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের মত জগন্য আপরাধ সংঘটিত করছে।এই মার্কেটের কয়েকটা দোকানের পিছনে ঐসব নব্য জুয়াড়িদেরকে জায়গা দিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে কিছু অসাদু দোকানদার ব্যবসায়ী।

এইসব জুয়া খেলা বন্ধ করতে আপনাদের সহযোগিতা এবং আইনানুক পদক্ষেপ কামনা করছি।

নিবেদক
এম এইচ ভুট্টো
সাধারণ সম্পাদক
উখিয়া নাগরিক আন্দোলন

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer