প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৮:২৯ পিএম

প্রেস বিজ্ঞপ্ত:
কক্সবাজারে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করেছে উখিয়া উপজেলা আওয়ামিলীগ। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় রাজাপালং ইউনিয়ন পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহ আলম। বিশেষ দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য রাখেন-আলহাজ মাহামুদুল হক চৌধুরী, কামাল উদ্দিন মিন্টু, আমিনুল হক আমিন, নুরুল হুদা, হেলাল উদ্দিন চৌধুরী, মাহাবুবল আলম, এসএম সৈয়দ আলম। উপস্থিত ছিলেন-আহছাব উদ্দিন মেম্বার, এমএ মনজুর, ইসলাম মেম্বার, রুহুল আমিন চৌধুরী, রাসেল চৌধুরী, ইমাম হোসেন, ফজল কাদের ভুট্রো, কাজী আকতার উদ্দিন, জয়নাল উদ্দিন বাবুল, ফরিদুল আলম, কায়সার চৌধুরী, রিয়াজুল হক সহ আরো অনেকেই।
সভায়, আগামি ১১ ফেব্রুয়ারী ১১টায় ককস বাজার স্টেডিয়ামে অনুষ্ঠেয় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সম্মেলনে যথাসময়ে সকল নেতৃবৃন্দদের  উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদকও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, এবং যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবল আলম হানিফ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...