প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ১০:৩৫ পিএম

Pic Ukhiya~1প্রেস বিজ্ঞপ্তিঃ
উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পূণর্মিলনী ২০১৬ গতকাল ৩০ই জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে অতিথি ছিলেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদুল ইসলাম, হাবিবুর রহমান, মৌলভী আব্দুস সালাম, আব্দুল মালেক, জাফর আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ইফতিয়াজ নুর নিশানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুমায়ুন কবির টিপু ও শিক্ষার্থীদের মধ্যে থেকে স্বাগত বক্তব্য দেন দেলোয়ার হোসেন বাবু। এছাড়া অনুষ্ঠানে উখিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করায় ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী বরাবর ক্রেস্ট উপহার দেন মোহাম্মদ ইউসুফ রানা। অতিথিবৃন্দের বক্তব্যের পর বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন। ২০১১ ব্যাচের শিক্ষার্থী দের মধ্যে আয়োজনটিতে যারা উপস্থিত ছিলেন, ইমন, জাহাঙ্গীর, মিজান, জিকু, হাসান, কামাল, আবির, আবু বক্কর, রিয়াদ, জাহাঙ্গীর (২), রাইসুল আবিদ, ইউনুস, জয়নাল, জাহেদ (মালেশিয়া), আনোয়ার, ইমাম, লুৎফুর, সরোয়ার, রুবেল, মামুন, হামিদ, ইসমাইলৃে, আলমগীর, আকাশ, মুস্তাফিজ, শাহ আলম, তানবীর, মোরশেদ, কায়েস, জাহাঙ্গীর (৩), তারেক, শাহীন, জাহেদ, নান্নু প্রমুখ।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer