ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৪ ১১:০৪ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ এক শিশু কন্যাকে ১৫ দিন পর কক্সবাজার শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক রোহিঙ্গা দম্পতিকে।

উদ্ধার হওয়া শিশু সাবেকুন্নাহার (৫) উখিয়ার কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে।
গ্রেপ্তার উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জয়নাল (১৯) ও তার পারভীন আক্তার (৩০)। এর দুই জন কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার একটি ভাড়া বাড়িতে থাকতো।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ৬ আগস্ট সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হন নুর মোহাম্মদের কন্যা সাবেকুন্নাহার। এরপর বিভিন্ন ফোন নম্বর থেকে ৮ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। কন্যাকে ফেরত পেতে নানা বিকাশ নম্বরে দেড় লাখ টাকা পরিশোধের পরও আরও সাড়ে ৬ লাখ টাকা দাবি করা হয়। না হলে অপহৃত শিশুকে হত্যার হুমকি দেয়া হয়। গত ১৮ আগস্ট এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করে নুর মোহাম্মদ।
মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোরে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার শফিউল হাউজ নামের একটি ভাড়া বাসা থেকে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তারের পর অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, পারভীন আক্তার মামলার বাদীর নুর মোহাম্মদের সৎ বোন। ৭ বছর আগে পারভিনের বিয়ে হয় আমির হোসেন নামের একজনের সাথে । ওই সংসারে তিন ছেলে সন্তান আছে। আমির হোসেন মালয়েশিয়া থাকে। এর মধ্যে মোহাম্মদ জয়নালের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয় ৫ মাস আগে পারভিন সন্তান-সংসার ত্যাগ করে মোহাম্মদ জয়নালকে বিয়ে করে। এর মধ্যে পারভীন আক্তারের সৎ ভাই নুর মোহাম্মদের দূরত্ব সৃষ্টি হয়। অন্যদিকে পারভীন আক্তারের নতুন সংসারে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় সৎ ভাইজি অপহরণ করেছিল এই দম্পতি।

এব্যাপারে দায়ের করা মামলায় দুই জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer