ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:২০ পিএম , আপডেট: ২৮/১১/২০২৪ ১১:২৩ পিএম

রফিক মাহমুদ, উখিয়া::
কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশীয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে বেসরকারি একটি সংস্থার গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মুহাম্মদ আয়ান (৩)। সে ওয়ান ইস্ট ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ ইদ্রিছের ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশীয়া ওয়ান ইস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রয়শিবিরের রাস্তার উপর কয়েকজন শিশু খেলা করছিল। এমন সময় বেপরোয়া গতিতে এনআরসির একটি মাইক্রোবাস এসে শিশুটিকে ধাক্কা দেন। সেখানে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর না থামিয়ে চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেসরকারি সংস্থা এনআরসির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সেবাদান কাজে নিয়োজিত এনআরসি নামের একটি বেসরকারি সংস্থার গাড়ির ধাক্কায় একটি শিশু নিহত হয়েছে। চালক ও গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...