উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ৬:২৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানের আগে বিষয়টি উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে অবহিত করা হয়। পরে তাদের উপস্থিতিতে সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বিজিবির একটি টহল দল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আনজুমানপাড়া এলাকার সাতটি বাড়িতে অভিযান চালায়।

এসময় সাতটি বাড়ি থেকে মোট ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে বিজিবির দাবি।

অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া সার ও তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় সার পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...