ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ৭:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের উখিয়া উপজেলা শাখার আহবায়ক মনির আহম্মেদের বাড়ি উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক রুমখা গ্রামে।

এলাকায় মুনু মিয়া নামে পরিচিত কৃষকদলের উপজেলার শীর্ষ এই নেতা ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ছিলেন বেশ সরব।

তবে নির্বাচনে নিজের দল বিএনপি অংশ না নিলেও ভোটের মাঠে তার উপস্থিতি ছিলো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের পক্ষে।

শাহ আলম ঐ নির্বাচনে অল্প ব্যবধানে নৌকার আরেক বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হলেও মুনু মিয়ার কৌশলে পেয়েছিলেন বিএনপি ঘরোয়াদের বিপুল ভোট।

মুনু উন্নয়নের কথিত গল্প বলে জনসভায় নৌকার জন্য ভোট প্রার্থনা করেছেন, শাহ আলমের সমর্থনে গিয়েছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।

জাতীয়তাবাদের রাজনীতি করা হলদিয়াপালং ইউনিয়ন সহ উপজেলার অনেক বিএনপি নেতাকে সেসময় ব্যথিত করেছে মুনুর এমন আদর্শ বিরোধী আচরণ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি কর্মী বলেন, ” মুনু মিয়া মানুষ টা সুবিধাবাদী, আমরা জেল কেটেছি আর সে নৌকার পক্ষে প্রকাশ্যে কাজ করেছে।”

৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নিজেকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে উপস্থাপন করছেন মুনু।

তার এমন দুমুখো আচরণে তৈরি হয়েছে হাস্যরস, প্রকৃত ত্যাগীদের দাবী দল থেকে মুনুকে অব্যহতি দিয়ে হাইব্রিড বিতাড়ন অভিযান শুরু করা হোক।

মন্তব্যের জন্য মনির আহম্মেদ তথা মুনু মিয়ার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।সুত্র,সিএনসি

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer