উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/১২/২০২৫ ৮:০৩ এএম

উখিয়া সদরের মালতী জুয়েলার্স থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া প্রধান চোর আশরাফ আলী ওরফে বাছা (৪২)–কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফ আলী ওরফে বাছাকে শনাক্ত করা হয়।

থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ধারাবাহিক অভিযান চলছে। উদ্ধার কার্যক্রম শেষে মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মালতী জুয়েলার্সে সংঘটিত স্বর্ণচুরির ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সিসিটিভি ফুটেজ প্রকাশের পর দ্রুত অভিযানে প্রধান আসামি গ্রেফতার হওয়ায় ব্যবসায়ী মহল স্বস্তি প্রকাশ করেছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...