ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১০:১৭ পিএম , আপডেট: ০৩/০৮/২০২৫ ১০:২০ পিএম
কক্সবাজার জেলা কারাগার

কক্সবাজার জেলা কারাগারে নুর হোসেন (৫০) নামে এক কয়েদী’র মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদী। তিনি বলেন, ‘ হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া (৯নং ওয়ার্ড)
এলাকার মৃত নছু মিয়া”র পুত্র নুর হোসাইন আলোচিত ‘ফোর মার্ডার’ এর ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ২নং আসামী।

গত ৬ এপ্রিল উপজেলার কুতুপালংয়ে ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো এক নারী তিনদিন পর মারা যান।

নিহতরা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) এবং রওশন আরা।

দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকান্ডের ঘটনায় উখিয়া থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত আব্দুল্লাহ আল মামুনের মা ছমুদা বেগম বাদী হয়ে দায়ের করা মামলায় নুর হোসেন গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপ পরিদর্শক তপু বড়ুয়া।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...