উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৯:৩৩ পিএম

উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়নের থাইংখালী থেকে ৪ টি অবৈধ স’মিল উদ্ধার সহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী বাজারের পাশে ঘোনারপাড়া নামক স্থানে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। অভিযানে থাইনখালী বিট কর্মকর্তা রাকিব হোসেন ছাড়াও ভিলেজার,হেডম্যান সহ বন বিভাগের প্রায় ৩০-৩৫ জনের একটি বিশাল টিম অংশ নেন।

যে অবৈধ স, মিলগুলো জব্দ করা হয়েছে তার মধ্যে রয়েছে গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিকের মালিকানাধীন ১টি, গজুঘোনা এলাকার বজলের ছেলে নাছির উদ্দিনের ১টি, রহমতের বিলের রসুর ছেলে আক্তারের ১টি ও ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশরের মালিকানাধীন একটি স মিল।

স্থানীয় সূত্রে জানা যায় , উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক অবৈধভাবে স’মিল বসানো হয়েছে। পালংখালী ইউনিয়নের থাইনখালী বাজারের পাশে দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ চিরাই করে আসছিল৷

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন , দীর্ঘদিন ধরে এসব অবৈধ স,মিলে চোরাই কাঠ চিড়াই হয়ে আসছিল। অভিযানে ৪ টি অবৈধ স’মিল, ১৫০ ঘ্ণফুট বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ উদ্দার করা হয়েছে৷ জব্দ স,মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...