মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ৪:৪০ পিএম , আপডেট: ০৬/০৮/২০২৩ ৮:২৮ পিএম

উখিয়ার পালংখালীর শামসুল আলম নামক একজনকে হত্যার মামলায় ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।একইসাথে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রোববার ৬ আগস্ট কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মো: মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ২ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীরা হলো : জাহাঙ্গীর আলম ও শামসুল আলম

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer