ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ৫:১৬ পিএম

কক্সবাজার উখিয়ায় সিএনজি স্টেশনে চাঁদাবাজী, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকালে উখিয়া সদর স্টেশনে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো শ্রমিক নেতা, মোহাম্মদ আলম,মোরশেদ, সাইফুর রহমান সিকদার ও সৈয়দ নূর।তাদেরককে উখিয়া হাসপাতাল ভর্তি করা হয়েছে । তবে এই ঘটনায় যুবদলের দুই গ্রুপ একে অপরকে দায়ী করে পরস্পর বিরোধী অভিযোগ করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ হোসেন জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার অভিযোগ করে বলেন , রবিবার সকালে সিএনজি স্টেশনে মোরশেদ ও জুয়েল সহ কয়েকজন লাঠি সোটা নিয়ে অন্যভাবে ড্রাইভারদের নিকট থেকে চাদা দাবী করলে ঘটনার সূত্রপাত হয়। তিনি এ ঘটনায় সাবেক যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দায়ী করেন।

অপরদিকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, বিবদমান সিএনজি শ্রমিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে তিনি জড়িত নই

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...