সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৪/০২/২০২৬ ৯:২৮ পিএম , আপডেট: ২৪/০২/২০২৬ ১০:১২ পিএম

উখিয়ায় সাব-ক্লাস্টার প্রশিক্ষণে বরাদ্দকৃত সরকারি অর্থ থেকে টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের এক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক শিক্ষক।

প্রাপ্ত দাপ্তরিক কাগজপত্র অনুযায়ী, অংশগ্রহণকারীদের নাস্তা/খাবার ভাতা জনপ্রতি ৫৪০ টাকা নির্ধারিত থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৩৭০ টাকা। উপকরণ বাবদ ৬০ টাকা বরাদ্দ থাকলেও সরবরাহ করা হয়েছে একটি ১০ টাকার খাতা ও একটি কলম। এছাড়া প্রশিক্ষকের সম্মানি ১,২০০ টাকা নির্ধারিত থাকলেও প্রদান করা হয়েছে ১,০০০ টাকা।

হিসাব অনুযায়ী, প্রতি শিক্ষক কম পেয়েছেন প্রায় ৪২০ টাকা। প্রায় ৪৫০ জন প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে এভাবে মোট প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা কম দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, সরকারি বরাদ্দের সঙ্গে প্রাপ্ত অর্থের মিল নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় শিক্ষক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...