সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৭/১০/২০২৩ ৯:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে র‍্যাব-১৫ এর রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০২৩ খ্রিঃ সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কক্সবাজার র‍্যাব ১৫, সিপিসি-২ হোয়াইক্যং এর দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ০২ টি টহল টিম এর সমন্বয়ে পালংখালী, বালুখালী, কুতুপালং, উখিয়া, এলাকায় রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে র‍্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং এর রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, র‍্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং এর দায়িত্বপূর্ণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‍্যাব ১৫, সিপিসি-২ হোয়াইক্যং সদা প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...