উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী মরাগাছতলা এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের মূলহোতা সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্র জানায়, গত ১১ জুন রোহিঙ্গা ক্যাম্প-১৫’র বাসিন্দা হাফিজ উল্লাহকে তিনজন সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী সিকদার র‌্যাব পরিচয়ে অপহরণ করে রঙ্গিখালী পাহাড়ে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমন মুন্সিকে আটক করে র‌্যাব এবং তার দেওয়া তথ্যে ১৫ জুন অপহৃত হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়।

ঘটনার ধারাবাহিকতায় গত ২৭ জুন বিকেলে মরাগাছতলা এলাকা থেকে এজাহারভুক্ত পলাতক আসামি ও চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেফতার করে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত সিকদার ওই এলাকার বাসিন্দা আবুর ছেলে।

গ্রেফতারকৃত সিকদারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...