উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১১/২০২৩ ৮:২৮ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প
Single Page Top

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার রাত ৮টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তিনি পথচারী ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer