উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৭:৪৭ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নারী’কে বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র সহ গ্রেফতার করেছে এপিবিএন।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ২৬ নং শেড থেকে তাকে গ্রেফতার করা হয়।

ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিটি ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) জানিয়েছে, সেই নারীর ঘরে থাকা ২ টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫ টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী, শ্রাবণী প্রকাশ সাবু (৪০), ঐ ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী।

১৪ এপিবিএন এর অধিনায়ক সিরাজ আমিন বলেন, ‘ ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএন সার্বক্ষণিক কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতারকৃত নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...