হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৮:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে অনুষ্ঠিত পথসভা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়। ৩ ফেব্রুয়ারি আয়োজিত এই পথসভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সঙ্গে যদি অন্যায় করা হয়, তবে মরিচ্যা লাল ব্রীজ থেকে টেকনাফ পর্যন্ত টানা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপস করে না; অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না; আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক রাষ্ট্র, যেখানে আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি এবং করবেনও না; ইনসাফের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামীর বাংলাদেশ গড়তে তিনি ইনসাফের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই জনসমাগম প্রমাণ করে, এই জনপদ পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় মানুষ ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। পথসভা শেষে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, এই জনসমুদ্রে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, যা পালংখালীসহ উখিয়া-টেকনাফ অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...