ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘গতকাল বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer